মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
জামায়াতের আমিরসহ গ্রেফতার ৬

জামায়াতের আমিরসহ গ্রেফতার ৬

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাজশাহীতে ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত-শিবিরের দেড়শ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে মহানগরের বোয়ালিয়া মডেল থানায় পুলিশ বাদী হয়ে এই মামলা করে।

পুলিশ জানিয়েছে, মামলায় মোট ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বাকিদের অজ্ঞাত আসামি করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।  মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

জানতে চাইলে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মঙ্গলবার গভীর রাতে মহানগরের বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালায়। এ সময় জামায়াতে ইসলামীর শাহ মখদুম থানার নায়েবে আমির হাফিজুর রহমানসহ ছয়জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে দুইজন এজাহারনামীয় আসামি। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের ওপর হামলার ঘটনার দায়ের করা মামলায় তাদের আজ দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারেও অভিযান চলছে।

মঙ্গলবার দুপুরে মহানগরের দড়িখরবোনা এলাকায় জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল ছত্রভঙ্গ করতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। ওই সময় মিছিল থেকে ছোড়া ইটের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন।

জামায়াতের কেন্দ্রীয় আমিরকে গ্রেফতারের প্রতিবাদে মহানগরের নিউমার্কেট এলাকায় মিছিল বের করা হয়েছিল। মিছিলটি দড়িখরবোনা মোড়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের ওপর মিছিল থেকে হামলা চালানো হয়। পএর মিছিলকারীরা এদিক-ওদিক পালিয়ে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD