রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে ডিজিটাল মেলার শুভ উদ্বোধন

পটুয়াখালীতে ডিজিটাল মেলার শুভ উদ্বোধন

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে আজ স্মার্ট বাংলাদেশ শ্লোগান নিয়ে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন করেন পটুয়াখালী নারী সংরক্ষিত সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন।

গত মঙ্গলবার ১৩ ডিসেম্বর সকাল ১০ টায় সদর উপজেলার বাঁধনহারা অডিটরিয়ামে এ ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়।

উক্ত মেলায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সংরক্ষিত নারী সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অ্যাড. মো. সৈয়দ সোহেল, সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা শামীম প্রমুখ।

মেলায় ৪ টি প্যাভিলিয়নের মধ্যে প্যাভিলিয়ন-১ এর উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, প্যাভিলিয়ন-২ এর ডিজিটাল সেবা, প্যাভিলিয়ন-৩ এর হাতের মুঠোয় সেবা এবং প্যাভিলিয়ন -৪ এর শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিভাগ রয়েছে।

এসময় ডিজিটাল সেবা স্টলের উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মী বলেন,গর্ভবতি মায়েদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করন উপলক্ষে কমিউনিটি ক্লিনিক বিশেস অবদান রাখছে বলে জানান তিনি।

এছাড়াও বিকেল ৫ টায় মেলা স্থলে অংশগ্রহনকারীদের ৩টি ক্যাটাগরিতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD