মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
‘কালবৈশাখী’ ঝড়ে গোপালপুরে কয়েকশ বাড়িঘর লণ্ডভণ্ড

‘কালবৈশাখী’ ঝড়ে গোপালপুরে কয়েকশ বাড়িঘর লণ্ডভণ্ড

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ‘কালবৈশাখী’ ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের তিন গ্রাম। এসময় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে শতাধিক বাড়িঘর। এদিকে ঝড়ে পল্লি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় ইউনিয়নের পাঁচটি গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, ঝড়ে গাছ ভেঙে ঘরে ও রাস্তার ওপর পড়ে রয়েছে। ইউনিয়নের কুইরাবাড়ি, বালবাড়ি, বানিয়ারা, বানীপাড়া, ভোলারপাড়ার কয়েকশত বাড়িঘর ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে।

বালবাড়ি গ্রামের উপার আলী বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়। কিছু বুঝে উঠার আগেই তার তিনটি টিনের ঘর ভেঙে পড়েছে।

একই এলাকার রেজাউল করিম বলেন, ঝড়ে তার ঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। এসময় ঘরে থাকা তার স্ত্রী রাজিয়া আহত হন। তাকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভোলারপাড়া গ্রামের জয়নাল মিয়া বলেন, ঝড়ের সময় গাছের নিচে চাপা পড়ে তার একটি গাভী মারা গেছে।

শনিবার (১৮ মে) সকালে গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ বিশ্বাস বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়ে ক্ষতিপূরণ দেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD