বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা
রাতে ডেকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১০

রাতে ডেকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১০

Sharing is caring!

অনলাইন ডেক্স:  জাতীয় জরুরি সেবায় ৯৯৯ নম্বরে কল পেয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ করা এক বিধবা নারীকে (৪০) উদ্ধার করেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশ।

রোববার গভীর রাতে উপজেলার লংগাইর ইউনিয়নের কাজা গ্রাম থেকে গণধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করে পুলিশ।

থানা পুলিশ গণধর্ষণে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেলা কারাগারে প্রেরণ করেছে।

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার লংগাইর ইউনিয়নের কাজা গ্রামের সজীব (৩৯), হানিফা মিয়া (৩০), আল আমিন (৩৫), মোস্তফা (৪৫), জুয়েল কুমার (২৮), শারফুল (৩০), মনির (৩২), বাবুল (৩৬), মানিক (৫৬) এবং জাকির (৩০)।

পাগলা থানার ওসি (তদন্ত) সজীব রহমান বলেন, ভিকটিম বিধবা নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। তিনি ভালুকা পৌর শহরের মেজরভিটা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ওই নারীর সঙ্গে কাজা গ্রামের সজীব ও হানিফার পূর্ব পরিচয় ছিল। ঘটনার দিন (রবিবার সকালে) ওই নারী সজীবের কাছে পাওনা ২০ হাজার টাকা ফেরতের জন্য তাগাদা দিলে সজীব তাকে রাতে ফোন করে আসতে বলেন। পরে ওই নারী রাত সাড়ে ৮টার দিকে কাজা গ্রামে যান। কাজা গ্রামের একটি ধানক্ষেতে নিয়ে ওই বিধবা নারীকে সজীব ও তার বন্ধুরা গণধর্ষণ করে অজ্ঞান করে ফেলে রেখে চলে যায়। রাত ২টার দিকে ওই নারীর জ্ঞান ফিরলে সে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে। পরে পুলিশ ওই নারীকে রাত ৩টার দিকে কাজা গ্রামের একটি ধানক্ষেত থেকে উদ্ধার করে। ওই নারী পুলিশকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা জানালে পুলিশ প্রথমে সজীবকে গ্রেফতার করে। সজীবের স্বীকারোক্তিতে অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত আরও ৯ জনকে গ্রেফতার করে থানা পুলিশ। ওই নারীকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান বলেন, গ্রেফতারকৃত ১০ জনকে শনাক্ত করেছে ভিকটিম। আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD