সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
ক্যামেরা পারসনদের ওপর হামলা

ক্যামেরা পারসনদের ওপর হামলা

Sharing is caring!

অনলইন ডেক্স: বরগুনা সদর উপজেলার ঢলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিউজ সংগ্রহ করতে গিয়ে স্যাটেলাইট টেলিভিশন ডিবিসি, এটিএন বাংলা ও মোহনা টেলিভিশনের ক্যামেরা পারসন হামলার শিকার হয়েছেন। এ সময় তাদের ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করা হয়।

রোববার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঢলুয়া ইউনিয়নের ঢলুয়া সরকারি বিদ্যালয় প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে। আহত ক্যামেরা পারসনদের বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলায় আহতরা হলেন- ডিবিসি টেলিভিশনের ক্যামেরা পারসন আরিফুল ইসলাম রুবেল, এটিএন বাংলার ক্যামেরা পারসন শাহজালাল ও মোহনা টেলিভিশনের ক্যামেরা পারসন মো. সুজন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও আহত ক্যামেরা পারসনরা জানান, ঢলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুর্নীতি ও অনিয়মের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিকরা। একপর্যায়ে টেলিভিশনের রিপোর্টের জন্য ভিডিও ধারণ করতে গেলে স্কুলের ভেতর থেকে এক ব্যক্তি তেড়ে এসে তাদের ওপর চড়াও হয়। এ সময় তার পেছন পেছন আরও কয়েকজন এসে হামলা করে। এ সময় তারা ক্যামেরা পারসনদের হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে। এছাড়া ডিবিসি টেলিভিশনের ক্যামেরাও ভেঙে ফেলেন আরিফুল ইসলাম বাপ্পী নামে এক যুবক।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ  বলেন, খবর পেয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে ভাঙা মোবাইল ফোন ও ক্যামেরা উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD