বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
প্রাথমিকের বৃত্তি (পঞ্চম শ্রেণি) পরীক্ষা আগামী ২৯ ডিসেম্বর

প্রাথমিকের বৃত্তি (পঞ্চম শ্রেণি) পরীক্ষা আগামী ২৯ ডিসেম্বর

Sharing is caring!

অনলাইন ডেক্স: প্রাথমিকের বৃত্তি (পঞ্চম শ্রেণি) পরীক্ষা আগামী ২৯ ডিসেম্বর বেলা ১১টায় উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। শুক্রবার (৯ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

এদিন প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে পাঠানো
২০২২ সালের ৫ম শ্রেণির বার্ষিক মূল্যায়ন সংক্রান্ত কর্মপরিকল্পনায় বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে গত ২৮ নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনীতে মেধা বৃত্তি দেওয়ার বিকল্প মেধা যাচাই পদ্ধতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বর্তমানে প্রচলিত নিয়ম ও পদ্ধতিতে প্রাথমিক বৃত্তি দেওয়া অব্যাহত থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে।

৫ম শ্রেণির বার্ষিক মূল্যায়ন ও ফলাফল প্রকাশের ক্ষেত্রে বার্ষিক মূল্যায়নে প্রতিদিনের উত্তরপত্র প্রতিদিন মূল্যায়ন করতে হবে, ১৯ ডিসেম্বর পরীক্ষা শেষে ২০ ডিসেম্বরের মধ্যে উত্তরপত্র মূল্যায়ন শেষে ২১ ডিসেম্বরের মধ্যে ৫ম শ্রেণির ফলাফল প্রকাশ করতে হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে প্রস্তুতকৃত ডিআর ২২ ডিসেম্বরের মধ্যে উপজেলা শিক্ষা অফিস সংগ্রহ করবে।

উপজেলা শিক্ষা অফিস ২৩ ডিসেম্বরে মধ্যে জেলায় ডিআর পাঠাতে হবে; জেলা থেকে অবশ্যিকভাবে ২৪ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ডিআর পাঠাতে হবে; উপজেলা শিক্ষা অফিস ২৬ ডিসেম্বরের মধ্যে প্রবেশপত্র বিদ্যালয়ে পাঠাবে; বিদ্যালয় থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে প্রবেশপত্র শিক্ষার্থীদের বিতরণ করবে; ২৯ ডিসেম্বর বেলা ১১টায় উপজেলা পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক বৃত্তি ২০২২ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে উপজেলা/থানা শিক্ষা অফিসকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করা হয় নির্দেশনায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD