রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
পর্যাপ্ত সংখ্যক যাত্রী না হওয়ায় বরগুনা থেকে লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছে‌ড়ে  যায়‌নি

পর্যাপ্ত সংখ্যক যাত্রী না হওয়ায় বরগুনা থেকে লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছে‌ড়ে  যায়‌নি

Sharing is caring!

অনলাইন ডেক্স: পর্যাপ্ত সংখ্যক যাত্রী না হওয়ায় বরগুনা নদী বন্দর থে‌কে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে কো‌নো লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছে‌ড়ে  যায়‌নি। এতে বিপা‌কে প‌ড়ে‌ছেন ঘা‌টে আসা কিছু সংখ্যক যাত্রী।

বরগুনা ও আমতলী নদী বন্দ‌রে ঢাকা-বরগুনা ও ঢাকা-আমতলী রু‌টে প্রতিদিন কমপক্ষে ৪টি বিলাসবহুল লঞ্চ চলাচল করে। বিশেষ দিনগুলোতে এই রুটে লঞ্চের সংখ্যা আরও বাড়ে। সরকা‌রি হি‌সাব মতে, প্রতিটি লঞ্চের ধারণ ক্ষমতা ১ হাজার বা তারও ঊর্ধ্বে।

কিন্তু এদিন লঞ্চঘা‌টে যাত্রী উপস্থিত হন মাত্র কয়েক জন! এ অবস্থায় নি‌শ্চিত লোকসা‌নের কার‌ণে কো‌নো লঞ্চ রাজধানীর উদ্দেশে ছাড়েনি কর্তৃপক্ষ। শুক্রবারও (৯ ডিসেম্বর) বন্ধ থাকতে পারে বরগুনা থেকে ঢাকা রুটের লঞ্চ চলাচল।

তবে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নির্দিষ্ট সময়ে বরগুনা ও আমতলী রুটের লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলেই জানা গেছে।

এ বিষয়ে দেশের অন্যতম যাত্রীবাহী লঞ্চ কোম্পানি এম. কে শিপিং লাইন্সের বরগুনা অঞ্চলের ম্যানেজার এনায়েত হোসেন  বলেন, বরগুনা থেকে পর্যাপ্ত যাত্রীর উপ‌স্থি‌তি না থাকায় আমরা এদিন লঞ্চ ছাড়িনি। তবে ঢাকা থেকে বরগুনা ও আমতলীর উদ্দেশে পৃথক দুটি লঞ্চ ছেড়ে এসেছে নির্দিষ্ট সময়ে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরগুনার সহকারী বন্দর কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ খান বাংলানিউজকে জানান, লোকসা‌নের কার‌ণে লঞ্চ কর্তৃপক্ষ এদিন কো‌নো লঞ্চ ছাড়েনি। এ‌ কার‌ণে বিপা‌কে প‌ড়ে‌ছেন রাজধানীমুখি কিছু যাত্রী। বিকল্প ব্যবস্থায় ওই যাত্রী‌দের ঢাকা পাঠা‌নো হ‌বে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD