বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
রাজধানীতে পুলিশের চেকপোস্ট

রাজধানীতে পুলিশের চেকপোস্ট

Sharing is caring!

অনলাইন ডেক্স:রাজধানীর অভ্যন্তরে যেকোনো রকম নাশকতা এড়াতে প্রবেশ মুখ গাবতলিতে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল আটটা থেকে রাজধানীর আমিন বাজার ব্রিজ এলাকায়ও চেকপোস্ট ও ব্যাপক পুলিশ সদস্যের উপস্থিতি দেখা গেছে।

গতকাল রাজধানীর নয়া পল্টনে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নিহত হন একজন, আহত হন শতাধিক। এদিকে, আগামী শনিবার (১০ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় গণ সমাবেশ করতে চায় দলটি। এ সম্মেলনকে কেন্দ্র করে বা যেকোনো সময় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বাড়তি সতর্কতা নিচ্ছে পুলিশ। যার ধারাবাহিকতায় চেকপোস্টগুলো বসানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, ট্রাফিক ও থানার সমন্বয়ে এ কর্মসূচি গ্রহণ করেছে পুলিশ। তল্লাশি করা হচ্ছে রাজধানীতে প্রবেশকারী প্রাইভেট কার, মোটরসাইকেল, দূরপাল্লার বাসসহ সব ধরনের যানবাহনে।

মো. সাইফুল্লাহ নামে এক মোটরসাইকেল আরোহী  বলেন, আমিন বাজার থেকে গুলিস্তান যাওয়ার পথে পর্বত সিনেমা হলের সামনে আমাকে চেক করে। পুলিশ বলেছে ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে যেন কোনো নাশকতা না হয়, সে জন্য চেকপোস্ট বসিয়েছে। এতে জন সাধারণের কিছুটা ভোগান্তি হচ্ছে।

চেকপোস্ট ও তল্লাশির বিষয়টি নিশ্চিত করেছে দারুস সালাম থানার পরিদর্শক (অপারেশন) মো. আসাদুজ্জামান। বাংলানিউজকে তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতা এড়াতে আমাদের এ কার্যক্রম চলছে। সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। কাউকে সন্দেহমূলক এখনও আটক করা হয়নি। দিনব্যাপী এ কর্মসূচি চলবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD