মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
নিম্নমানের জন্য আরো ২৫ পণ্যের লাইসেন্স স্থগিত, দুটি বাতিল

নিম্নমানের জন্য আরো ২৫ পণ্যের লাইসেন্স স্থগিত, দুটি বাতিল

Sharing is caring!

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় নিম্নমান প্রতীয়মান হওয়া ৫২টি পণ্যের উৎপাদনের জন্য দেওয়া ২৭টি লাইসেন্সের মধ্যে দুটি বাতিল ও ২৫টি স্থগিত করা হয়েছে। এর আগে সাতটির লাইসেন্স বাতিল ও ১৮টি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিতের কথা জানিয়েছিল বিএসটিআই। এর মধ্য দিয়ে বিএসটিআই ৫২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধেই ব্যবস্থা নিল।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পিওর হাটহাজারী মরিচের গুঁড়া এবং কিরণের লাচ্ছা সেমাইয়ের লাইসেন্স বাতিল করা হয়েছে। যেসব পণ্যের লাইসেন্স স্থগিত করা হয়েছে সেগুলো হলো—বাঘাবাড়ির স্পেশাল ঘি, নিশিতা সুজি, মঞ্জিল হলুদের গুঁড়া, গ্রিন ল্যান্ডস মধু, শান হলুদের গুঁড়া, মধুমতির আয়োডিনযুক্ত লবণ, জেদ্দা লাচ্ছা সেমাই, নূর স্পেশাল আয়োডিনযুক্ত লবণ, অমৃত লাচ্ছা সেমাই, দাদা সুপার আয়োডিনযুক্ত লবণ, তিন তীর আয়োডিনযুক্ত লবণ, মদিনার আয়োডিনযুক্ত লবণ, স্টারশিপ আয়োডিনযুক্ত লবণ, তাজ আয়োডিনযুক্ত লবণ, ডলফিন মরিচের গুঁড়া, ডলফিন হলুদের গুঁড়া, সূর্য মরিচের গুঁড়া, মধুফুল লাচ্ছা সেমাই, মিঠাই লাচ্ছা সেমাই, কে আর ফুডের ময়দা, ওয়েল ফুডের লাচ্ছা সেমাই, রূপসা ফারমেন্টেড মিল্ক, মেহেদী বিস্কুট, মিষ্টি মেলা লাচ্ছা সেমাই, মক্কা চানাচুর ও মধুবন লাচ্ছা সেমাই।

এতে বলা হয়েছে, প্রথম ধাপে ১৮টি পণ্য উৎপাদনের লাইসেন্স স্থগিত এবং সাতটির লাইসেন্স বাতিল করা হয়। দ্বিতীয় পর্যায়ে বাকি ২৭টি পণ্যের লাইসেন্সও স্থগিত করা হলো। যদিও প্রথম অবস্থায় শুধু উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এরপর এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেয়। এর পরিপ্রেক্ষিতেই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিল বিএসটিআই।

বিএসটিআই বলছে, পণ্যগুলোর মানোন্নয়ন করে পুনঃ অনুমোদন ছাড়া সংশ্লিষ্ট উৎপাদনকারী, সরবরাহকারী, পাইকারি ও খুচরা বিক্রেতাদের ওই পণ্য বিক্রি, বিতরণ, সংরক্ষণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হলো। একই সঙ্গে সংশ্লিষ্ট উৎপাদনকারীকে বিক্রীত মালামাল বিজ্ঞপ্তি প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। ভোক্তারা এসব পণ্য কেনা থেকে যাতে বিরত থাকে সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD