বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
গলাচিপার চর কাজল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

গলাচিপার চর কাজল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

Sharing is caring!

মোঃ নাসির উদ্দীন  (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় প্রথমবারের মতো উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে দ্বীপ ইউনিয়ন চরকাজলের আংশিক চরশিবা সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় সোমবাড়িয়া বাজার সংলগ্ন চরশিবা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চরকাজল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান রুবেল মোল্লাকে সভাপতি ঘোষণা করা হয়।

চরশিবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোর্শেদ আলম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। সম্মানিত অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান। অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব শবির গাজী। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মু. শাহীন শাহ, নব-নির্বাচিত জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মাইনুল ইসলাম রনো, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল হোসেন মাসুদ ও এ্যাডভোকেট ওবায়দুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান ডিউক, চরকাজল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সদস্য সাইদুর রহমান রুবেল মোল্লা, চরকাজল ইউপি চেয়ারম্যান ও চরকাজল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. হাবিবুর রহমান মোল্লা।এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD