বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
অবসরের ইঙ্গিত দিলেন মুলার

অবসরের ইঙ্গিত দিলেন মুলার

Sharing is caring!

অনলাইন ডেক্স: পরপর দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল জার্মানি। শেষ ম্যাচে কোস্টারিকাকে ৩-২ গোলে হারিয়েও শেষ ষোলো নিশ্চিত করতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিদায়ের পর অবসরের ইঙ্গিত দিয়েছেন তারকা ফুটবলার থমাস মুলার। তিন ম্যাচে খেলেও এবার কোনো গোল করতে পারেননি তিনি।

মুলার জানেন না, জার্মানি দলে আবারও তার সুযোগ মিলবে কি না। তাই কোস্টারিকার বিপক্ষে ম্যাচকে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ ভেবে সমর্থকদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দেন এই ফরোয়ার্ড।

তিনি বলেন, ‘জার্মানির হয়ে এটাই যদি আমার শেষ ম্যাচ হয়, তাহলে জার্মান সমর্থকদের কিছু কথা বলতে চাই; এটা ছিল অসাধারণ আনন্দের। আমরা একসঙ্গে চমৎকার মুহূর্ত ভাগাভাগি করে নিয়েছি। আপনাদের অনেক ধন্যবাদ। আমি সবসময় চেষ্টা করেছি মাঠে হৃদয় দিয়ে খেলার। কখনও তাতে আনন্দের অশ্রু ছিল, কখনও বা বেদনার। আমি পুরোটাই ভালোবেসে করেছি। আমার এখন অন্য সবকিছু নিয়ে ভাবার প্রয়োজন। ’

জার্মানির হয়ে ২০১০ সালে অভিষেক হয় মুলারের। ১২ বছরের ক্যারিয়ারে ১২১ ম্যাচ খেলে ৪৪ গোল করেন এই ফরোয়ার্ড। জার্মানির হয়ে ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ দারুণ কেটেছে তার। দুটো আসরেই পাঁচটি করে গোল করেন তিনি। প্রথমটিতে গোল্ডেন বুট ও দ্বিতীয়টিতে জেতেন বিশ্বকাপ শিরোপা। তবে পরের দুই আসরে মুদ্রার উল্টোপিঠই দেখলেন ৩৩ বছর বয়সি মুলার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD