বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
গলাচিপায় চরবিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

গলাচিপায় চরবিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

Sharing is caring!

মোঃ নাসির উদ্দীন , পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় দীর্ঘ ১০ বছর পরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে চরবিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় চরবিশ্বাস বুধবাড়িয়া বাজার সংলগ্ন মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। চরবিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসাইন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান।

অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব শবির গাজী। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, নব-নির্বাচিত জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মাইনুল ইসলাম রনো, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. রেজাউল করিম হাওলাদার ও আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু শাহ আলম ও আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল হোসেন মাসুদ ও এ্যাডভোকেট ওবায়দুল ইসলাম,সমির কৃষ্ণ পাল,দিলিপ বনিক,বিশ্বজিৎ রায় ।

এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD