শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা ও ইয়াবা উদ্ধার নারীসহ আটক ২

পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা ও ইয়াবা উদ্ধার নারীসহ আটক ২

Sharing is caring!

এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ১০৭ পিচ ইয়াবা সহ সেলিম মিয়া (৪৫) ও ফলোয়ার বেগম (৪০) নামের দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

আটককৃতরা উভয় আমখোলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বাশবুনিয়া গ্রামের রামধুলা এলাকার বাসিন্দা। সোমবার (২৮-নভেম্বর-২০২২ ইং) তারিখ সন্ধ্যা আনুমানিক ৬.৩০ মিনিটের সময় উপজেলার আমখোলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বাশবুনিয়া গ্রামের রামধুলা এলাকার আকন বাড়ীর দরজায় মধু আকানের দোকানের সামনে থেকে উদ্ধারকৃত মাদকসহ দুজনকে আটক করা হয়েছে।

পরে তাদের গলাচিপা থানায় হস্তান্তর করা হয়। সুত্র, জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ এ,কে,এম আজমল হুদার নির্দেশনায়, এস,আই (নি) এম নজরুল ইসলাম, সংগীয় অফিসার ও ফোর্স সহ শাখারিয়া-টু- আমখোলা সড়কে অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা ও ১০৭ পিচ ইয়াবা সহ (১) মোঃ সেলিম মিয়া (৪৫), পিতা- ইসমাইল মিয়া, মাতা-সাহা ভানু, সাং- এনায়েত নগর, ০৮ নং ওয়ার্ড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ, এবং (২) ফলোয়ার বেগম (৪০), পিতা-আজাহার হাওলাদার, মাতা- রাহিমা বেগম, স্বামী- মোঃ সেলিম মিয়া, উভয় গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বাঁশবুনিয়া গ্রামের রামধূলা এলাকার বাসিন্দা।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ বলেন, গ্রেফতারকৃত আসামীদের গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD