শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

Sharing is caring!

অনলাইন ডেক্স: গাজীপুরের টঙ্গী এরশাদ নগর এলাকায় ফোন কল করে ডেকে নিয়ে আশিক (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নয়জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। আশিক এরশাদ নগর এলাকার বাসিন্দা সোলায়মান হোসেন সেলু মিয়ার ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার (২৬ নভেম্বর) রাতে আশিকের মোবাইলে কল করে জানানো হয় এক ব্যক্তিকে ছিনতাইকারী সন্দেহে আটক করা হয়েছে। আশিককে তাকে চিনে কি না শনাক্ত করতে নীলাচল হাউজিং সোসাইটি প্রকল্প এলাকায় যেতে বলা হয়। পরে আশিক তার বন্ধু বেলাল ও রাব্বিকে নিয়ে সেখানে যান। সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করে। এ সময় বেলাল ও রাব্বি পালিয়ে যান। পরে আশিককে লাঠিসোটা দিয়ে মারধর করে দুর্বৃত্তরা। এক পর্যায়ে আশিকের চিৎকারে স্থানীয়রা ও তার পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে গিয়ে আশিককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেলের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গত কয়েকদিন আগে মো. আশরাফ নামে স্থানীয় এক যুবকের সঙ্গে মতবিরোধ হয় আশিকের। বিষয়টি স্থানীয়রা মীমাংসাও করে দেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার রাতে নয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD