বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
নেইমারের সমালোচনায় কাকা

নেইমারের সমালোচনায় কাকা

Sharing is caring!

অনলাইন ডেক্স: ইনজুরি কাটিয়ে দ্রুতই সুস্থ হয়ে উঠবেন নেইমার। সেই আশায় ক্ষণ গুনছেন ব্রাজিল সমর্থকরা।

ঠিক এমন সময়েই নেইমারের সমালোচনায় মেতে উঠলেন কাকা। সাবেক এই ব্রাজিলিয়ান ফুটবলারের দাবি, সার্বিয়ার বিপক্ষে ব্রাজিল খুবই ভালো ফুটবল খেলেছে তখনই, যখন নেইমারকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

রিচার্লিসনের জোড়া গোলে সার্বিয়াকে ২-০ ব্যবধানে হারায় ব্রাজিল। দুটো গোলের কোনোটিতেই অবশ্য অবদান নেই নেইমারের। তার পারফরম্যান্সে খুব একটা সন্তুষ্টও ছিলেন না কাকা।

২০০২ বিশ্বকাপজয়ী দলের সদস্য বলেন, ‘এই টুর্নামেন্ট তাকে জ্বলে ওঠার মঞ্চ দিয়েছে এবং নিশ্চিতভাবেই সার্বিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়ার আগে সেভাবে জ্বলে উঠতে পারেনি সে। ইতিবাচক দিক হলো, সে মাঠ থেকে ওঠে যাওয়ার পর ব্রাজিল খুবই ভালো খেলেছে।

নেইমারের মাঠ থেকে ওঠে যাওয়া বরং অদ্ভুতই লেগেছে কাকার, প্রথমে আমার কাছে গুরুতর ইনজুরি মনে হয়নি। তবে যে বিষয়টি আমাকে উদ্বিগ্ন করে তা হলো আঘাত পেলেও নেইমার সবসময়ই খেলতে চায়। এবার সেটা করেনি। সে উঠে যেতে চেয়েছে। আমার কাছে তা খুবই অদ্ভুত লেগেছে এবং টুর্নামেন্টের বাকি অংশে যা ব্রাজিলের উপর প্রভাব ফেলতে পারে।

যদিও গ্রুপ পর্ব থেকে একদমই ছিটকে গেছেন নেইমার। তবে তাকে নিয়ে আশা ছাড়ছেন না কাকা, আমি আশা করি, পরের ম্যাচের আগে সে সুস্থ হয়ে উঠবে কারণ, তার খ্যাতির জন্য বিশ্বকাপ জেতাটা খুবই গুরুত্বপূর্ণ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD