সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
আওয়ামী লীগ নেতার ছেলে ফেনসিডিলসহ আটক 

আওয়ামী লীগ নেতার ছেলে ফেনসিডিলসহ আটক 

Sharing is caring!

অনলাইন ডেক্স: ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আল মামুন সরকারের ছেলে মাহি সরকারকে সাত বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে শহরের মুন্সেফপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার তিন সহযোগীকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে মাদকাসক্ত মাহি শহরের মৌলভী পাড়াস্থ শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর এলাকায় তার বাবার ব্যক্তিগত কার্যালয়ে গিয়ে টাকা চেয়ে বাগবিতণ্ডায় লিপ্ত হন। টাকা দিতে অস্বীকৃতি জানালে সে তার বাবার কার্যালয়ে কর্মরত ব্যক্তিগত কর্মচারীকে মারধর করে এবং ওই কার্যালয় বাইরের দিক থেকে তালা মেরে দেয়। এরপর সে ওই এলাকা ছাড়ার সময় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরের মেন গেটে দাঁড়িয়ে থাকা সোনালী ব্যাংকের একটি গাড়িতে গুলি করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, আল মামুন সরকার তার ছেলেকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠাতে সহযোগিতা করার কথা উল্লেখ করে থানায় লিখিত আবেদন করেন। এর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ৭ বোতল ফেনসিডিল ও তিনজন সহযোগীসহ তাকে আটক করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD