বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
৮৮ বছর ধরে বিশ্বকাপের প্রথম ম্যাচ হারে না ব্রাজিল

৮৮ বছর ধরে বিশ্বকাপের প্রথম ম্যাচ হারে না ব্রাজিল

Sharing is caring!

অনলাইন ডেক্স: হেক্সা মিশন সামনে রেখে কাতার বিশ্বকাপে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। জি গ্রুপে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউরোপের দেশ সার্বিয়া।

এই ম্যাচে মাঠে নামার আগে ইতিহাস থেকে সুখস্মৃতিই খুঁজে পাচ্ছে তিতের দল।

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ খেলেছিল ব্রাজিল। সেবার তারা হেরে গিয়েছিল প্রথম ম্যাচ, পরের আসরেও ঘটে একই ঘটনা। এরপর ৮৮ বছরে আর কখনোই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ হারেনি তারা। এর মধ্যে ১৯ ম্যাচে অপরাজিত থেকেছে তারা, হেরেছে দুইটিতে।

প্রথম বিশ্বকাপে তারা যুগোস্লোভিয়ার কাছে হারে ২-১ গোলে হারে। পরের আসরে ইতালির কাছে হারতে হয় ২-১ গোলে। বিশ্বকাপজয়ী পাঁচ টুর্নামেন্টের সবগুলোতেই প্রথম ম্যাচ জিতেছে সেলেসাওরা। নিজের খেলা তিন বিশ্বকাপের সবগুলোতেই প্রথম ম্যাচে গোল করেছেন পেলে।

বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচের ফল-

১৯৩০- ব্রাজিল ১-২ যুগোস্লাভিয়া

১৯৩৪- ব্রাজিল ১-৩ স্পেন

১৯৩৮ – ব্রাজিল ৬-৫ পোল্যান্ড

১৯৫০- ব্রাজিল ৪-০ মেক্সিকো

১৯৫৪- ব্রাজিল ৫-০ মেক্সিকো

১৯৫৮- ব্রাজিল ৩-০ অস্ট্রিয়া

১৯৬২- ব্রাজিল ২-০ মেক্সিকো

১৯৬৬- ব্রাজিল ২-০ বুলগেরিয়া

১৯৭০- ব্রাজিল ৩-১ চুকোস্লাভিয়া

১৯৭৪- ব্রাজিল ০-০ যুগোস্লাভিয়া

১৯৭৮- ব্রাজিল ১-১ সুইডেন

১৯৮২- ব্রাজিল ২-১ সোভিয়েত ইউনিয়ন

১৯৮৬- ব্রাজিল ১-০ স্পেন

১৯৯০- ব্রাজিল ২-১ সুইডেন

১৯৯৪- ব্রাজিল ২-০ রাশিয়া

১৯৯৮- ব্রাজিল ২-১ স্কটল্যান্ড

২০০২- ব্রাজিল ২-১ তুর্কি

২০০৬- ব্রাজিল ১-০ ক্রোয়েশিয়া

২০১০- ব্রাজিল ২-১ উত্তর কোরিয়া

২০১৪- ব্রাজিল ৩-১ ক্রোয়েশিয়া

২০১৮- ব্রাজিল ১-১ সুইজারল্যান্ড

মোট- ১৬ জয়, তিন ড্র ও দুই হার। গোল করেছে- ৪৭টি, প্রতিপক্ষ গোল দিয়েছে ১৯টি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD