শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
চেয়ারম্যান আসাদসহ ২ জন রিমান্ডে

চেয়ারম্যান আসাদসহ ২ জন রিমান্ডে

Sharing is caring!

অনলাইন ডেক্স: নাটোরের নলডাঙ্গায় ছাত্রলীগ নেতা জামিউল আলিম জীবন হত্যা মামলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও তার বড় ভাই ফয়সালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার চৌধুরী।

এ সময় আদালতের বিচারক আশরাফুন নাহার রিটা শুনানি শেষে তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার চৌধুরী  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের আদেশ হাতে পাওয়ার পর বুধবারই তাদের জিজ্ঞাসাবাদের জন্য জেলা কারাগার থেকে থানা হেফাজতে নেওয়া হবে। পাশপাশি নিরাপত্তার বিষয়টি বিবেচনা করা হবে।

এদিকে, আদালত সূত্র ও মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আঞ্জুরায়া পারভিন রত্না  জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও তার ভাইদের পিটুনিতে আহত উপজেলা ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবন গত ২৩ সেপ্টেম্বর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আসাদ ও তার দুই ভাইসহ অজ্ঞাতদের আসামি করে ছাত্রলীগ নেতার মা জাহানারা বেগম নলডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আর ঘটনার পর থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদ তার বড় ভাই ফয়সাল ফটিকসহ আত্মগোপনে থাকলেও ছোট ভাই আলীম আল রাজি শাহ পুলিশের হাতে আটক হয়। তাকেও তিন দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ।

অন্যদিকে, উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদ আত্মগোপনে থেকে গত ৪ অক্টোবর উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জন্য জামিন নিয়ে তার ভাই ফয়সালসহ এলাকায় আসেন। এলাকায় আসার পর দু’পক্ষের সংঘর্ষ হয় এবং এলাকায় অশান্তি বিরাজ করতে থাকে। এনিয়ে পাল্টাপাল্টি আরও দুইটি মামলা হলে উপজেলা চেয়ারম্যান আসাদ ও তার ভাই গত ৩১ অক্টোবর আদালতে জামিন নিতে গিয়ে আটক হন।

পরে ১১ নভেম্বর ফের হত্যা মামলায় তাকে আটক দেখানো হয়। তার ছোট ভাই আলীম আল রাজি শাহ হত্যা মামলায় বর্তমানে জেলা কারাগারে আছেন।

এ মামলায় তারা ন্যায় বিচার পাবেন বলে আশা করছেন অ্যাডভোকেট আঞ্জুরায়া পারভিন রত্না।

মামলায় বিবাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রবিউল ইসলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD