মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
সুবিধাবঞ্চিত ১০০ রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা 

সুবিধাবঞ্চিত ১০০ রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা 

Sharing is caring!

অনলাইন ডেক্স: সুবিধাবঞ্চিত ১০০ জন রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিউট অ্যান্ড হসপিটাল। মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের আয়োজনে এ চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

আমতলী উপজেলার হলদিয়া হাট, সরকারি প্রাথমিক বিদ্যালয় সর্ব সাধারণের জন্য ‘ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’ উদ্বোধন করা হয় সকালে। দিনব্যাপী এ আয়োজনে ১০০ জন মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন, জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের সভাপতি মো. মিজানুর রহমান বাদল, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এমএ কাদের মিয়া, হলদীয়া ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আমতলী উপজেলা শিক্ষা সহকারি অফিসার মো.মনিরুজ্জামান, হলদীয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসীন মোল্লা, দক্ষিন টেপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো.তহসীন আকন, সংবাদকর্মী নাসরিন সিপু প্রমুখ।

জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. জিয়াউর রহমান বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য এ ক্যাম্পের আয়োজন করেছে। দেশের বহু মানুষ চোখের নানা ধরনের দৃষ্টি সমস্যায় ভুগছেন। কিন্তু অনেকেই অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছেন না। তাই বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। আগামীতে এ ধরনের কার্যক্রম আরো অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD