রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
দুই ফোনের দাম কমাল নকিয়া

দুই ফোনের দাম কমাল নকিয়া

Sharing is caring!

বাংলাদেশে দুই ফোনের দাম কমাল নকিয়া। সেট দুটি হলো নকিয়া ২ এবং নকিয়া ৬। নকিয়া ২ এর দাম কমেছে দুই হাজার একশ টাকা এবং নকিয়া ৬ পূর্বের চেয়ে সাত হাজার টাকা কমে কেনা যাবে।

এইচএমডি গ্লোবাল কর্তৃপক্ষ জানিয়েছে, নকিয়া ২ এর দাম পূর্বে ছিল ৯ হাজার ৬০০ টাকা। এখন তা পাওয়া যাবে মাত্র ৭ হাজার ৪৯৯ টাকায়। 

নকিয়ার এই ফোনটির ৫ ইঞ্চির পর্দা এলটিপিএস এলসিডি প্যানেল দ্বারা নির্মিত। এতে করে ব্যবহারকারীরা দিনে বা রাতে নিঁখুত রঙের উজ্জ্বল ও ঝকঝকে ছবি দেখতে পাবেন।

ফোনটির প্রধান আকর্ষণ হচ্ছে এর ৪১০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি যা কিনা টানা দুইদিন সেটটিকে সচল রাখতে সক্ষম। 

অ্যালুমিনিয়ামের মূল বডির ফোনটির পেছনে আছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা, সামনের ক্যামেরাটি ৫ মেগাপিক্সেল। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে রম ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। পাশাপাশি থাকছে গুগল ফটোজে আনলিমিটেড ফটো স্টোর করার সুবিধা। 

ফোনটির ১.৩ গিগাহার্টজ সিপিইউ-কে প্রয়োজনীয় গতি প্রদান করছে ১ জিবি র‌্যাম। ফোনটিতে যুগপৎভাবে দুটি ৪জি এলটিই সিম ব্যবহার করা যাবে।

নকিয়া ৬ এর দাম ছিল ২২ হাজার ৫০০ টাকা। মূল্যহ্রাসের পর ফোনসেটটির দাম ১৫৫০০ টাকা নির্ধারণ করেছে এইচএমডি গ্লোবাল। 

অ্যানড্রয়েড ওরিও ৮.১ অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত শক্তিশালী ১.৪ গিগাহার্টজের অক্টাকোর স্ন্যাপড্রাগন প্রসেসর থাকাতে ব্যবহারকারীরা নকিয়া ৬ সেটে হালের প্রায় সকল সফ্টওয়্যার, গেম ইনস্টল করতে পারবেন। সংস্করণ ভেদে ফোনটিতে ৩/৪ জিবি র‌্যাম এবং ৩২/৬৪ জিবি রম আছে। মাইক্রো এসডির মাধ্যমে রম ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোনিটর  ডিসপ্লে ৫.৫ ইঞ্চির।  এর  অন্যতম আকর্ষণ এর পেছনের ১৬ মেগাপিক্সেল পিএডিএফ ক্যামেরা ও ডলবি এটিএমওএস প্রযুক্তির ডুয়েল স্পিকার। পেছনের ক্যামারাটি সচল বস্তুর নিঁখুত ছবি তুলতে বিশেষভাবে কার্যকরী। ফোনসেটটির ৩০০০ এমএএইচ ব্যাটারি অত্যন্ত কার্যকর, আরো থাকছে দুটি ৪জি এলটিই সিম ব্যবহারের সুযোগ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD