বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
পিএইচডি পেলেন মেজর জেনারেল আমিনুল

পিএইচডি পেলেন মেজর জেনারেল আমিনুল

Sharing is caring!

অনলাইন ডেক্স: সেনাবাহিনীর মেজর জেনারেল এ কে এম আমিনুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে পিএইচডি সম্মাননা লাভ করেছেন। ঢাবির আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের অধীনে ডিজ্যাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আব্দুল হামিদের সামনে ওই বিভাগ থেকে একমাত্র পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তি হিসেবে তার নাম ঘোষণা করা হয়। রাষ্ট্রপতির কাছে বিভিন্ন অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালক পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত গবেষকদের নাম উপস্থাপন করা হয়। পরে রাষ্ট্রপতি এর অনুমোদন দেন ও ডিগ্রিপ্রাপ্তদের অভিনন্দন জানান। এতে মেজর জেনারেল একেএম আমিনুল হকসহ ৯৭জন পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত হন। জেনারেল আমিনুলের গবেষণার বিষয় ছিল ‘ডেভেলপমেন্ট অফ ওপেন স্পেস ম্যানেজমেন্ট সিস্টেম টু রেসপন্স সিনারিও আর্থকোয়াক ইন ঢাকা মেট্রোপলিটন এরিয়া’।
তিনি কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে বিএসসি পাস করেন। পরবর্তীসময়ে জেনারেল আমিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন। এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বিইউপি থেকে দুটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন আমিনুল হক।

তিনি জীবনের সব পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন। তার মা রত্নগর্ভা ও বাবা পানি উন্নয়ন বোর্ডের একজন প্রকৌশলী ছিলেন। আমিনুলের বড় ভাই এ কে এম এনামুল হক শামীম সরকারের পানিসম্পদ উপমন্ত্রী। তার বোন একটি বেসরকারি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা। আর ছোট ভাই দেশের শীর্ষস্থানীয় কার্ডিয়াক সার্জন ডা. এ কে এম আশ্রাফুল হক সিয়াম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD