বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বাংলাদেশকে নিয়ে নতুন করে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে:ওবায়দুল কাদের

বাংলাদেশকে নিয়ে নতুন করে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে:ওবায়দুল কাদের

Sharing is caring!

অনলাইন ডেক্স: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে বাংলাদেশে নতুন করে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। আজ শেখ হাসিনার উন্নয়ন অর্জনের যারা শত্রু, উন্নয়ন আর অর্জনের বিষোদগার যারা করে যাচ্ছে তারা অন্ধকারে কাঁচপুর ব্রিজের প্রান্তে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী ফলক গুঁড়িয়ে দিয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের দপ্তর উপ-কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় কাঁচপুর ব্রিজসহ সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের তিন সেতুর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামফলক পোড়ানো ও ভেঙে ফেলার জন্য বিএনপিকে দায়ী করেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ ও তীব্র জানাই। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের অবশ্যই খুঁজে বের করা হবে। আমাদের সচিব এখানে আছে। বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে তাকে দায়িত্ব দিয়েছি। একটা মামলাও করতে হবে।

এ ফলক ভাঙার সঙ্গে কারা জড়িত বেরিয়ে আসবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এমন একটা সেতুর উদ্বোধনী ফলক ভেঙে ফেলেছে যেটা চট্টগ্রামে যাতায়াতের অহঙ্কারের একটা বিষয়। এ তিন সেতুতে জাপান যে ফান্ড দিয়েছে তাতে ১১০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, এরা (বিএনপি) যে আন্দোলনের নামে কী করবে এটা বোঝা যায়। এখন তারা উদ্বোধনী ফলক ভাঙতে শুরু করেছে। তাও ফলকটি আমার না, শেখ হাসিনার, এত বিদ্বেষ। তারা করেছে, আমরা বুঝি। বেরিয়ে আসবে সত্য।

এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD