শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
স্টাফ কোয়ার্টারের ছাদে মিললো বিপুল পরিমাণ সরকারি ওষুধ!!

স্টাফ কোয়ার্টারের ছাদে মিললো বিপুল পরিমাণ সরকারি ওষুধ!!

Sharing is caring!

অনলাইন ডেক্স: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিপুল পরিমাণ সরকারি ওষুধ স্টাফ কোয়ার্টারের ছাদ থেকে জব্দ করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) বিকেলে হাসপাতালের রিকাবিবাজারস্থ পুরাতন মেডিকেল নং-১১/জ বাসা থেকে ওষুধগুলো জব্দ করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় রবিউলের বাসার ছাদ থেকে উদ্ধার করা হয় আনুমানিক ৪ লাখ টাকার সরকারি ওষুধ। অভিযানে অংশ নেন হাসপাতালের সহকারী-পরিচালক (অর্থ) মাহবুবুল আলম, স্টোর অফিসার, ওয়ার্ড মাষ্টার ও আনসার সদস্যরা।

ওষুধ পাচারের সন্দেহের তালিকায় রয়েছেন হাসপাতালের আউটডোর ফার্মেসিতে কর্তব্যরত ৩য় শ্রেণীর কর্মচারী হারবাল গার্ডেনার-রবিউল। উদ্ধারকৃত ওষুধ পাচারকারী সন্দেহে ওই কর্মচারীকে বিশেষ নজরদারিতে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া  বলেন, হাসপাতালের স্টাফ কোয়ার্টারের ছাদ থেকে বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়েছে। তবে ওই ঘটনায় সুনির্দিষ্টভাবে কাউকে দায়ী করা যাচ্ছে না। তাছাড়া ওষুধগুলো এই হাসপাতালের কিনা, বা হয়ে থাকলে জড়িত কারা, তাদের খুঁজে বের করতে উপ-পরিচালক ডা. আব্দুল গাফফারকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। ওই কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তাছাড়া জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে হাসপাতাল কর্তৃপক্ষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD