বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ৫ জন!!

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ৫ জন!!

Sharing is caring!

অনলাইন ডেক্স: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডকইয়ার্ডে বয়লার বিস্ফোরণে নুরুজ্জামান মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।

বুধবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার দড়িকান্দি এলাকার কিং ফিশার ডকইয়ার্ডের সাংহাই-৮ জাহাজে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুজ্জামান মিয়া ঢাকার দোহার এলাকার বাসিন্দা।

রূপগঞ্জ থানার সহকারী পুলিশ উপ-পরিদর্শক শহিদুল ইসলাম খান বলেন, বুধবার সকাল ৯টায় মুড়াপাড়ার দড়িকান্দি এলাকার কিং ফিশার ডকইয়ার্ডের সাংহাই-৮ জাহাজে হঠাৎ বয়লার বিস্ফোরণ ঘটে। এ সময় পুরো এলাকা কেঁপে উঠে। বিস্ফোরণে নুরুজ্জামান, সহিদুল মিয়া, ইউনুস মিয়াসহ আরও তিন জন আহত হয়। গুরুতর অবস্থায় নুরুজ্জামানকে স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ জোন-২ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিস্ফোরণে বিকট শব্দ হয়েছে। নুরুজ্জামানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে এ ব্যাপারে ডকইয়ার্ডের মালিক মাসুদ আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD