সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গলাচিপায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

গলাচিপায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

Sharing is caring!

মোঃ নাসির উদ্দীন ,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ ‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ পালিত হয়েছে।

এ উপলক্ষে গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত নানা কর্মসূচির আয়োজন করেছে। মঙ্গলবার সকাল ৯টায় গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিস কার্যালয়ের সম্মুখে জাতীয় ও নিজস্ব পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করা হয়।

এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফায়ার সার্ভিসের সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন ও ফুলেল শুভেচ্ছা জানান। পরে অফিস মিলনায়তনে গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ। এছাড়াও জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, ব্যবসায়ী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মো. সাইফুল ইসলাম বলেন, ‘গতি, সেবা, ত্যাগ-এই তিন মূলনীতি অনুসরণ করেই ফায়ার সার্ভিসের সদস্যরা নিজেদের জীবনকে বাজি রেখে সর্বদাই মানুষের জান-মাল রক্ষায় কাজ করে যাচ্ছেন। তাদের অক্লান্ত পরিশ্রম, নিরলস কর্মকান্ড, ত্যাগ ও আন্তরিকতায় পরিপূর্ণ মহৎ কাজগুলো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসাযোগ্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD