বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
ফুটবলারের আত্মহত্যা

ফুটবলারের আত্মহত্যা

Sharing is caring!

অনলাইন ডেক্স: মেহেরপুর সদর উপজেলায় লিজন আহম্মেদ নামের এক ফুটবলার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ফুটবলার লিজন ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী সফিরুল ইসলামের ছেলে।

লিজন আহম্মেদ ঝাঁউবাড়িয়া ক্লাব ফুটবল টিমের অধিনায়ক। লিজনের আত্মহত্যা নিয়ে গ্রামের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তবে, কী কারণে তিনি আত্মহত্যা করেছেন পরিবারের লোকজন কিছুই জানে না।

লিজন আহম্মেদের চাচাতো দাদা (দাদার ভাই) আব্দুল হান্নান বলেন, কী কারণে লিজন আত্মহত্যা করেছে আমরা পারিবারিকভাবে কিছুই বুঝতে পারছি না। এ ঘটনায় শুধু পরিবার নয়, গ্রামের মানুষের মাঝে শোকের মাতম শুরু হয়েছে। কারণ, তার মতো ফুটবলার এই এলাকায় এখন নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রামের একটি ছোট মেয়ের সঙ্গে এক সময় লিজনের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। মাস তিনেক আগে সেই মেয়ের বাবা মেহেরপুর সদর থানায় অভিযোগ দিলে সেখান থেকেই মিটমাট করে নেওয়া হয়। সেই মেয়েটি ছোট হওয়ায় আমরাও পারিবারিকভাবে সরে আসার জন্য লিজনকে বুঝিয়েছিলাম। তারপর থেকে আর কোনো কিছু শোনা যায়নি।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পারিবারিকভাবে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তির বিশেষ সুপারিশে লিজনকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD