সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
২০ কেজি গাঁজাসহ যুবক আটক

২০ কেজি গাঁজাসহ যুবক আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল-ঢাকা রুটের বিলাসবহুল এমভি সুরভী-৭ নামে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ নুর মোহাম্মদ রমজান (২৩) নামে এক যুবককে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার (১২ নভেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার-বিএন খন্দকার মুনিফ তকির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

নুর মোহাম্মদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন চরচাতোলা গ্রামের বাসিন্দা কবির মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোররাতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট এম আতাহার আলীর নেতৃত্বে বরিশাল স্টেশনের সদস্যরা কীর্তনখোলা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঢাকা হতে বরিশালগামী যাত্রীবাহী এম ভি সুরভী-৭ লঞ্চে তল্লাশি করে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় নুর মোহাম্মদকে আটক করা হয়েছে।

জব্দ করা গাঁজা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বরিশাল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD