রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
মহাসমাবেশে যুবলীগ নেতার মৃত্যু

মহাসমাবেশে যুবলীগ নেতার মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের মহাসমাববেশে যোগ দিয়েছিলেন রাজশাহীর মোহনপুর থানার বাকশীমইল ইউনিয়নের যুবলীগের সভাপতি জিন্নাত আলী হারুন (৪৫)। সমাবেশস্থলে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তার।

এ ছাড়া অসুস্থ হয়ে পড়েছেন মোহনপুর উপজেলার যুবলীগের সহসভাপতি খন্দকার মোতালেব হোসেন দোলন (৪২)। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১১নভেম্বর) দুপুর আড়াইটায় যুবলীগের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহাসমাবেশ আয়োজন করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহসিন হলে মাঠে সমাবেশের জন্য অপেক্ষা করছিলেন হারুন ও দোলন। সেখানেই দুজন অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাদের ঢামেকে নিয়ে গেলে দুপুর সোয়ার ১২টার দিকে চিকিৎসকরা হারুণকে মৃত ঘোষণা করেন।

মোহনপুর উপজেলার ধরইল ইউনিয়নের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন জানান, যুবলীগের মহাসমাবেশে যোগ দিতে শুক্রবার ভোরে ঢাকায় পৌঁছান হারুণ ও দোলন। তারা একসঙ্গে ঢাবি এলাকাতেই ছিলেন। পরে মোহসিন হলের মাঠে তারা অসুস্থ হয়ে পড়েন বলে খবর পাই। অসুস্থ অবস্থায় দোলনকে ঢাকা মেডিকেলের সিসিইউতে ভর্তি করা হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD