সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
কলেজছাত্রী নিখোঁজের ২৮ দিন পর অপহরণ মামলা

কলেজছাত্রী নিখোঁজের ২৮ দিন পর অপহরণ মামলা

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরগুনার সদর উপজেলায় এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে ঘটনার ২৮ দিন পরে আদালতে মামলা করা হয়েছে।

বুধবার (০৯ নভেম্বর) সকালে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা করা হয়।

বিচারক মো. মশিউর রহমান খান মামলাটি গ্রহণ করে পিবিআই পটুয়াখালীকে ভিকটিমকে উদ্ধার করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযুক্ত হলেন- বরগুনা সদর উপজেলার মোল্লা পাড়া গ্রামের দুলাল গাজীর ছেলের সাদিকুল গাজী, লালু গাজীর ছেলে দুলাল গাজী, আছমত আলীর খানের ছেলে আলম ও কালাম খানের স্ত্রী রহিমা।

জানা গেছে, বাদীর মেয়ে বরগুনা মহিলা সরকারী কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়াশুনা করেন। কলেজ শেষে বাসায় যাওয়া-আসার পথে সাদিকুল গাজী প্রায়ই তাকে উত্যক্ত করতো। ওই কলেজছাত্রী বিষয়টি তার বাবা-মাকে প্রথমে জানান। তারা সাদিকুল গাজী ও তার পরিবারে অভিযোগও দেন। এতে সাদিকুল গাজী ও তার বাবা মা অপমান বোধ করেন এবং সাদিকুল গাজী অপমানের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠেন।

এরই জের ধরে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টায় কলেজছাত্রী বাসায় যাওয়ার পথে বরগুনা শহরের নাথ পট্টি লেকের পূর্ব পাশ থেকে সাদিকুল গাজী ও কয়েকজন বখাটে কলেজছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।

বিষয়টি ওই ছাত্রীর বাবা জানতে পেরে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু না পেয়ে সাদিকুল গাজীর বাবা-মায়ের কাছে গিয়ে তার মেয়ের সন্ধান চান। কিন্তু তারা ওই কলেজছাত্রীর বাবা-মাকে উল্টো অপমান করেন। বিষয়টি নিয়ে কলেজছাত্রীর মা গত ১৪ সেপ্টেম্বর বরগুনা সদর থানায় একটি সাধারণ ডাইরি করেন।

স্কুলছাত্রীর মা বলেন, আমার মেয়েকে সাদিকুল গাজী অপহরণ করে কোথাও আটক করে রেখেছে। আমার মেয়ে একদিন ফোন করে বলেছে সাদিকুল গাজী আমাকে আটক করে জোর পূর্বক ধর্ষণ করেছে। সাদিকুল গাজীর মা বাবা সব কিছু জানেন। তারা আমার মেয়েকে অপহরণে সহায়তা করেছেন। আমরা মেয়েকে কোথাও খুজে না পেয়ে ৬ নভেম্বর বরগুনা থানায় মামলা করতে যাই কিন্তু তারা মামলা নেয়নি। পরে আদালতে মামলা করেছি। ২৮ দিনেও আমার কলেজ পড়ুয়া মেয়েকে খুঁজে পাইনি। আমার মেয়ে বেঁচে আছে কিনা তাও জানি না। আসামি সাদিকুল গাজীর ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি।

বরগুনা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাইনুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে কিন্তু তারা মামলা করতে চাননি। মামলা করতে চাইলে অবশ্যই মামলা নেওয়া হতো। বাদীর অভিযোগ সত্য নয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD