মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
উদ্বোধনের ৪ বছর পর চিকিৎসা কার্যক্রম শুরুর দাবিতে মানববন্ধন

উদ্বোধনের ৪ বছর পর চিকিৎসা কার্যক্রম শুরুর দাবিতে মানববন্ধন

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরগুনার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে দ্রুত চিকিৎসকসহ চাহিদার জনবল নিয়োগ, নবনির্মিত ২৫০ শয্যার হাসপাতাল ভবনে আসবাবপত্র বরাদ্দসহ এই ভবনে চিকিৎসা কার্যক্রম শুরুর দাবিতে নাগরিক সমাজের মানববন্ধন ও সমাবেশ।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক ঘণ্টার মানববন্ধন ও সমাবেশ করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।

সমাবেশে বক্তারা বলেন, ২০১৮ সালের ২৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫০ শয্যার হাসপাতাল ভবন উদ্বোধন করেন। ৪ বছর পেরিয়ে গেলেও এই ভবনে আসবাবপত্র আসেনি। বর্তমানে ১০০ শয্যার হাসপাতালে ৫১ জন চিকিৎসকের মধ্যে কর্মরত আছেন মাত্র ৬ জন চিকিৎসক। তত্তাবধায়কের পদ শূন্য। অনেক বিভাগে কোনো চিকিৎসকই নেই। ২০ জন পরিচ্ছন্ন কর্মীর জায়গায় কাজ করছেন মাত্র এক জন। অবিলম্বে নতুন নির্মিত ২৫০ শয্যা হাসপাতাল চালু করার দাবি জানিয়েছেন।

মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন, স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি হাসানুর রহমান ঝন্টু।

বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সুখ রঞ্জন শীল, স্বনাকের সভাপতি মনির কামাল, প্রবীণ হিতৈশি সমিতির সাধারণ সম্পাদক আ. রব ফকির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সোহেল হাফিজ।

সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর বরাবর স্মারকপত্র দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD