রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
প্রয়োজনে জেলে যাব তবু দেশ ছেড়ে পালাব না: ওবায়দুল কাদের

প্রয়োজনে জেলে যাব তবু দেশ ছেড়ে পালাব না: ওবায়দুল কাদের

Sharing is caring!

অনলাইন ডেক্স: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রয়োজনে জেলে যাব তবু দেশ ছেড়ে পালিয়ে যাব না। পালানোর ইতিহাস তো রয়েছে বিএনপি নেতাদের।

শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির চতুর্থ শিল্পবিপ্লব নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, পালানোর অভ্যাস তো বিএনপির, আমাদের কেউ পালিয়ে যায়নি। আওয়ামী লীগ ছয় দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা মোকাবিলা করেছে। বঙ্গবন্ধু বলেছেন, এই দেশেতে জন্ম আমার এই দেশেতে মরব। আমাদের জন্ম এই দেশে, আমরা এই দেশেই মরব।

তিনি বলেন, মুচলেকা দিয়ে আর রাজনীতি করব না বলে, দেশ থেকে সুদূর লন্ডনে পালিয়ে গেছে আপনাদের নেতা, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পালানোর ইতিহাস তো আপনাদের, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করব। বঙ্গবন্ধুর সৈনিকেরা শেখ হাসিনার নেতৃত্বে আমরা আমাদের আদর্শ, এজেন্ডা নিয়ে, কর্মসূচি নিয়ে এগিয়ে যাব।

পরিবহন মালিকরা আগুন সন্ত্রাসের ভয়ে বাস বন্ধ করলে আওয়ামী লীগ সরকারের কী করার আছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, মালিকরা বাস বন্ধ করে দিয়েছেন, সেখানে আমাদের কী করার আছে? ২০১৩/১৪ সালে বিএনপি সারা দেশে যে আগুন সন্ত্রাস করেছে, সে জন্য মালিকরা বাস বন্ধ রেখেছেন, এখানে আমাদের কী করার আছে। আমরা তো আন্দোলনে বাধা দিচ্ছি না।

উৎপাদন বাড়ানোর বিপ্লব ঘটানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের এখন যে অবস্থা আমাদের এখন পথের মানুষের কথা ভাবতে হবে, বিপ্লব আমরা করব, কিন্তু এখন মানুষ বাঁচাতে হবে। সংকট থেকে পরিত্রাণ করতে হবে, সংকট উত্তরণই এখন প্রধান কাজ। মানুষ কষ্টে আছে, এতে কোনো সন্দেহ নেই। সাধারণ মানুষ, মধ্যবিত্ত কষ্টে আছে। সারা দুনিয়ায় সাধারণ মানুষ কষ্টে আছে, শুধু বাংলাদেশে নয়।

তিনি আরও বলেন, এই সংকট থেকে পরিত্রাণের জন্য আজকে আমাদের নেত্রী দিনরাত পরিশ্রম করছেন। এই বাস্তবতায় আমাদের কথা কম, কাজ বেশি করতে হবে। উৎপাদন আরও বাড়াতে হবে এটাই বিপ্লব, এখন উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। মাছ ভাতটা থাকলেই তো হলো। সেটা আমাদের সার্ভাইবালেরর জন্য সবচেয়ে বড় প্রয়োজন। এই বিপ্লবটাই এখন করতে হবে। সেটা সবারই দায়িত্ব আছে, সবাই দায়িত্ব পালন করবেন।

সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইইইর ইতিহাসের প্রথম বাঙালি প্রেসিডেন্ট ড. সাইফুর রহমান, বুয়েটের উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদার এবং থাইল্যান্ডের এআইটির বঙ্গবন্ধু চেয়ার ড. জয়শ্রী রায়।

এ পর্যন্ত ৬৪৮টি পেপার ও পোস্টার জমা পড়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, চীন, ভারত, দক্ষিণ কোরিয়ার বিভিন্ন খ্যাতনামা প্রযুক্তি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের গবেষকরা শতাধিক পেপার জমা দিয়েছেন।

অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হোসেন মনসুর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD