শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
যাত্রীবাহী বাস থেকে ৪০ মন জাটকা উদ্ধার,, আটক ২

যাত্রীবাহী বাস থেকে ৪০ মন জাটকা উদ্ধার,, আটক ২

Sharing is caring!

এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে কুয়াকাটা থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাস থেকে পটুয়াখালী সেতু টোল সংলগ্ন এলাকায় ৪০ মন জাটকা ইলিশ উদ্ধার সহ ২জনকে আটক করা হয়েছে।

এর আগে দুপুর ৩টায় পটুয়াখালী সেতু টোল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী লিজা নামের বাস থেকে জাটকা উদ্ধার করা হয়। জাটকা নিধন প্রতিরোধ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী কোস্টগার্ড কন্ট্রিজেন্ট কমান্ডার মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে জাটকা অভিযান পরিচালনা করে লিজা নামের যাত্রীবাহী বাসটি পটুয়াখালী সেতু টোল সংলগ্ন এলাকায় আটক করা হয়।

মৎস্য অধিদপ্তরের খামার ব্যাবস্থাপক শাহনাজ পারভীন বলেন, দুপুরের দিকে লিজা পরিবহন থেকে ২৪টি পেটিতে ৪০ মণ জাটকা উদ্ধার করা হয়। পরিবহনটি পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে কোষ্টগার্ডের জিম্মায় রাখা হয় এবং জব্দ করা ৪০ মণ জাটকা নগরের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকাশ কুমার কুন্ডু বলেন, জাটকা ইলিশ পরিবহনের দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ০৩, ৫,(১) ধারায় সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালার ১৯৮৫ এর বিধি ৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ যা সমাজ ও জনসাধারণের জন্য ক্ষতিকর।

এতে ২জনকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড এবং যাত্রীবাহী বাসটিকে জব্দ করা হয়। তিনি আরও বলেন, বিভিন্ন বাজার ও নদীতে তাদের জাটকাবিরোধী অভিযান চলছে।

এ ধরনের অভিযান অব‌্যাহত থাকবে। উদ্ধারকৃত জাটকা ইলিশ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD