শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পাখির মুক্ত বিচরণ নিশ্চিতের দাবি

পাখির মুক্ত বিচরণ নিশ্চিতের দাবি

Sharing is caring!

অনলাইন ডেক্স: খাঁচার মধ্যে অবস্থান করে ‘পাখির মুক্ত বিচরণ’ নিশ্চিত করার দাবিতে বরিশালে ব্যতিক্রমী প্রচারাভিযান চালিয়েছেন সাইফুল্লাহ নবীন নামে ৪৮ বছর বয়স্ক এক পাখি প্রেমিক।

রোববার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১১টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত দীর্ঘ এক ঘণ্টা নগরের সদররোডস্থ অশ্বিনী কুমার হলের প্রধান ফটকের সামনে নিজেক খাঁচায় বন্দি করে রেখে ব্যতিক্রমী প্রতিবাদমূলক এমন প্রচারাভিযান চালান তিনি।

বিভিন্ন গাছের ডাল দিয়ে তৈরি খাঁচাটিকে ঘিরে কৌতূজলী মানুষজন বন্দি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চর হোগলা গ্রামের সাইফুল্লাহ নবীনকে (৪৫) দেখতে ভিড় জমান সেখানে। আর খাঁচার সম্মুখভাগে সাঁটানো প্ল্যাকার্ডে লেখা ছিল ‘পাখি বাঁচান, তাকে মুক্ত আকাশে উড়তে দিন’।

এ সময় লেখক নবীন জানান, অল্প সময়ের জন্যই খাঁচায় থাকতে তার কষ্ট হচ্ছিল। তাহলে পাখিরও অনুরূপ কষ্ট হয়। মানুষের যেমন মুক্ত থাকতে ইচ্ছে করে, পাখিরও তেমন মুক্ত আকাশে ওড়ার স্বাধীনতা রয়েছে। পাখিরা মুক্ত আকাশে উড়বে, এটা পরিবেশের জন্য ভালো। পরিবেশ বাঁচলে দেশ বাঁচবে। পাখির অবাধ বিচরণের জন্য পরিবেশ বিভাগ এবং প্রাণী সংরক্ষণ বিভাগের প্রচারণা চালানো উচিত। যাতে পাখিকে কেউ খাঁচায় আটকে পালন করতে না পারেন। ঢাকার কাঁটাবন এলাকায় পাখি বেচাকেনা বন্ধ করে দেওয়ার দাবিও জানান তিনি।

এ সময় তিনি পাখি যেন মুক্ত আকাশে তাদের মতো করে বিচরণ করে ওড়ে বেড়াতে পারে তা নিশ্চিতের দাবি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD