বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
প্রতিবন্ধী মেয়ের ধর্ষণের বিচারের চেয়ে মায়ের সংবাদ সম্মেলন

প্রতিবন্ধী মেয়ের ধর্ষণের বিচারের চেয়ে মায়ের সংবাদ সম্মেলন

Sharing is caring!

অনলাইন ডেক্স: প্রতিবন্ধী মেয়ের ধর্ষণের বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক মা। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়।

এতে লিখিত বক্তব্য ধর্ষণের শিকার প্রতিবন্ধী মেয়ের মা ছালমা (ছদ্মনাম) বলেন, গত ৮ সেপ্টেম্বর সকালে আমার স্বামী কৃষিকাজ করার জন্য মাঠে চলে যায়। এরপর আমি রান্নার কাজ শেষ করে বেলা ১১টার দিকে ডাক্তার দেখানোর জন্য বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। ওই সময় আমার বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ে একা ঘরে ছিল। ডাক্তার দেখানোর পর আমি যখন বাড়িতে ফিরে আসি তখন প্রতিবেশীর কাছে শুনতে পাই, বাড়িতে একটি দুর্ঘটনা ঘটেছে। আমি ঘরে ঢুকে আমার স্বামীর কাছ থেকে জানতে পারি তিনি বেলা সাড়ে ১১টার দিকে বাড়িতে এসে ঘরের সামনের ও পেছনের দরজা বন্ধ দেখতে পেয়ে মেয়েকে ডাক দেন। তখন মেয়ে ঘরের পেছনের দরজা খুলে দিলে ভেতরে প্রবেশ করে প্রতিবেশী শহিদুল ইসলামকে ঘরের ভেতর দেখতে পান। এ সময় শহিদুল ইসলাম দৌড়ে পালিয়ে যায়। পরে মেয়ের কাছ থেকে জানতে পারি শহিদুল ইসলাম তাকে ধর্ষণ করেছে।

ধর্ণষের শিকার প্রতিবন্ধী মেয়েটির মা সংবাদ সম্মেলনে আরও বলেন, বিষয়টি অবগত হওয়ার পর শহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হলে সে আমাদের ঘরে এসে মাফ চায়। তবে আমরা বিষয়টির সঠিক বিচারের দাবিতে মামলা করার প্রস্তুতি নেই। পরবর্তীতে মামলা করতে থানায় গেলে শহিদুলের পরিবার আমাদের মামলা না করার জন্য বলে। আর যদি মামলা করি তাহলে আমাদের মেরে ফেলার হুমকি দেয়।

তিনি বলেন, আমার বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করেছে। যদি এর সঠিক বিচার না পাই তাহলে মা-মেয়ে দুজনেই আত্মহত্যা করবো। আমার মেয়ে বুদ্ধিপ্রতিবন্ধী, তারপর আবার ধর্ষণের শিকার হয়েছে—এই জীবন রাখার চেয়ে না রাখাই ভালো।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, মামলা দায়েরের পর থেকেই আসামি পলাতক। তবে আসামিকে ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD