বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক
জিডি করায় অভিযোগকারীকে গাল দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্য রশিদের বিরুদ্ধে

জিডি করায় অভিযোগকারীকে গাল দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্য রশিদের বিরুদ্ধে

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক : জিডি করায় অভিযোগকারীকে অকথ্য ভাষায় গাল দেয়ার অভিযোগ উঠেছে নারায়নগণ্জের বক্তাবলী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য রশিদের বিরুদ্ধে। সম্প্রতি, কোন এক বিষয়ে তাকে রশিদ মেম্বারকে বিবাদী করে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন জাকির হোসেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে জিডির বাদী . জাকির হোসেনকে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করেন এ ইউপি সদস্য।

অভিযোগকারী জাকির হোসেন জানান, রশিদ মেম্বারের ভাষা এতো খারাপ ছিল যা মুখে আনাও পাপ। তার অভিযোগ, তাকে দুই টুকরো করে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন রশিদ মেম্বার। খোঁজ নিয়ে জানা যায়, এক সময়ে ইটের ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন ইউপি সদস্য রশিদ। যুবদলের রাজনীতি পেরিয়ে বিএনপির রাজনীতি।

এরপর নির্বাচিত হয়ে এখন তিনি নারায়নগণ্জের বক্তাবলী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি নির্বাচিত জনপ্রতিনিধি হলেও তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ স্থানীয়দের।

অভিযোগের ব্যাপারে বক্তাবলী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার রশিদ আহম্মেদ গণমাধ্যমকে বলেন, ঘটনা কিছু সত্য ও কিছু মিথ্যা। জাকিরের শশুর আমাকে চিনেই না, তিনি আমাকে জীবনে কখনও দেখেনি। তাছাড়া জামাই জাকির একজন মামলাবাজ। বিভিন্ন জায়গায় ফিটিং দিয়ে চলে।

এদিকে, রশিদ মেম্বারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন মো. জাকির হোসেন। তিনি বলেন, একজন জনপ্রতিনিধি হোক উচ্চ শিক্ষিত, স্বল্প শিক্ষিত বা মূর্খ। তার ভাষা হবে মার্জিত, শালিন বা ভদ্র। অথচ, তার কর্মকান্ডে মনেই হয় না যে, একজন জনপ্রতিনিধি। রশিদ মেম্বারের বিতর্কিত কর্মকান্ডে তার বিরুদ্ধে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছে সচেতন এলাকাবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD