বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক
দলবদ্ধ ধর্ষণে প্রধান আসামি গ্রেফতার

দলবদ্ধ ধর্ষণে প্রধান আসামি গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স: ফরিদপুরের ভাঙ্গায় নবম শ্রেণির এক  স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও আত্মহত্যা প্ররোচনা মামলার প্রধান আসামি মো. রাব্বি ইসলামকে (২৩) গ্রেফতার করা হয়েছে। ঢাকার অদূরে কেরানীগঞ্জে অভিযান চালিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে গ্রেফতার করে বলে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সিআইডির এলআইসি বিভাগের বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর সাংবাদিকদের জানান।

মুক্তা ধর জানান, বৃহস্পতিবার রাব্বিকে ফরিদপুরের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

গ্রেফতার রাব্বি ফরিদপুরের নগরকান্দা উপজেলার ছোট পাইককান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে। পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামের ৯ম শ্রেণির স্কুলছাত্রী মীম আক্তার তার মামাতো বোন হতো। মাস ছয়েক আগে রাব্বি প্রথমে প্রেমের ও পরে পরিবারের মাধ্যমে বিয়ের প্রস্তাব দেন তার এই মামাতো বোনকে। কিন্তু আত্মীয়ের সঙ্গে আত্মীয়তা করবেন না বলে এ প্রস্তাব ফিরিয়ে দেয় মেয়েটির পরিবার।

এতে ক্ষিপ্ত হয়ে ২৩ আগস্ট মঙ্গলবার রাতে রাব্বি তার দুই সহযোগীকে নিয়ে জোর করে বাড়ির পাশে বাগানে তুলে নিয়ে দলবদ্ধভাবে পালাক্রমে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেন তারা। এরপর ওই রাতেই বিষপান করে মেয়েটি। তাকে হাসপাতালে ভর্তির পাঁচদিন পর ২৯ আগস্ট সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সে মারা যায়। তবে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার বর্ণনা জানিয়ে জবানবন্দি দেয় সে।

এ ব্যাপারে তার মা বিউটি বেগম বাদী হয়ে আসামি রাব্বি ও তার সহযোগীদের বিরুদ্ধে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। পরে সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়ার নির্দেশে মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডি।

বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, রাব্বি তার পরিকল্পনা ও নেতৃত্বে ওই স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছেন। তার প্ররোচনায় বিষপানে ওই ছাত্রীর মৃত্যু হয়। ধর্ষণে জড়িত তার আরও দুই সহযোগীকে গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD