বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বাংলাদেশের সক্ষমতা আগের তুলনায় এখন অনেক বেশি : অর্থমন্ত্রী

বাংলাদেশের সক্ষমতা আগের তুলনায় এখন অনেক বেশি : অর্থমন্ত্রী

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশ উজ্জ্বল সম্ভাবনাময়ী অর্থনীতির দেশ। আমাদের সক্ষমতা অনেক বেড়েছে, এখন আমরা ঋণ প্রদানকারীর সাথে দরকষাকশি করে তাদের শর্তপূরণ করার সক্ষমতা রাখি। তাই বিশ্বব্যাংকসহ সবাই ঋণ দিতে আগ্রহী।

আজ বৃহস্পতিবার শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর কার্যালয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের বিদায়ী আবাসিক প্রতিনিধি চিমিয়াও ফানসহ বিশ্বব্যাংক প্রতিনিধিদল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় বিশ্বব্যাংকের ঢাকা অফিসের নব নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর বব সাউম উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে ঢাকাতে বিশ্বব্যাংকের যে টিম আছে তারা বাংলাদেশের চাহিদা বোঝেন। সামনে বাংলাদেশের সকল ধরণের উন্নয়নে বিশ্বব্যাংক সহায়তা আরো বাড়বে।

আ হ ম মুস্তফা কামাল বর্তমানে বিশ্বব্যাংকের সঙ্গে আমাদের ভালো সময় যাচ্ছে উল্লেখ করে বলেন, ‘তবে মাঝে কিছুদিন এই সংস্থার সঙ্গে খারাপ সময় পার করেছিলাম। এই অবস্থা এখন আর নেই। বর্তমানে ঢাকায় বিশ্বব্যাংকের ভালো টিম রয়েছে।’ 

তিনি আশা প্রকাশ করেন, প্রকল্পের ঋণ সহায়তাসহ সকল ধরণের সহায়তা বাড়াবে বিশ্বব্যাংক।

অর্থমন্ত্রী আরো বলেন, বর্তমানে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, ধারাবাহিকভাবে জিডিপির প্রবৃদ্ধি এবং বিনিয়োগ পরিস্থিতি বিশেষ করে উন্নয়নশীল দেশের প্রাথমিক স্বীকৃতি পাওয়ার পর বিদেশি উদ্যোক্তাদের আস্থার জায়গা এখন বাংলাদেশ।

বিশ্বব্যাংকের নব নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর বব সাউম বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, নারীদের কর্মস্থান ও নারী ক্ষমতায়নের প্রশংসা করেন এবং আগামীতে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশা ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD