শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময়
ধর্ষণের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

ধর্ষণের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

Sharing is caring!

ঝালকাঠির নলছিটিতে এক কিশোরীকে (১৬) দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেখরকাঠি গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

বুধবার বিকালে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোজাম্মেল সিকদার রাঙ্গা, আরিফ হোসেন, শাহিদা বেগম ও আছমা বেগম।

পুলিশ জানিয়েছে, নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেখরকাঠি গ্রামের লিটন হাওলাদারের স্ত্রী শাহিদা বেগম ঢাকার কেরানিগঞ্জ চৌধুরীপাড়া এলাকার বাসাভাড়া করে থাকতেন। তাদের পাশের বাসায় বসবাস করতো এক কিশোরী। প্রতিবেশী হওয়ায় তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। শাহিদার সাথে ওই কিশোরী গত ২৯ আগস্ট নলছিটির দপদপিয়া ইউনিয়নে তাদের গ্রামের বাড়িতে বেড়াতে আসে। ওইদিন বিকেলে শাহিদার বাসায় পোনামাছ ব্যবসায়ী মোজাম্মেল সিকদার রাঙ্গা, আরিফ হোসেন ও রাসেল হাওলাদার কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। শাহিদা বেগম ও আছমা বেগম নামে অপর এক নারী এ ঘটনায় সহযোগিতা করে। গণধর্ষণে কিশোরী গুরুতর অসুস্থ হয়ে পড়লেও তাকে কোন চিকিৎসা করানো হয়নি। উল্টো এ ঘটনা কাউকে না বলার জন্য চাপ দেওয়া হয়।

নির্যাতিত ওই কিশোরী কৌশলে ঘর থেকে বের হয়ে মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন বাসিন্দাকে বিষয়টি জানালে তারা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় অভিযুক্ত ৫ জনের নামে মামলা করে ওই কিশোরী। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে। আসামি রাসেল হাওলাদার পলাতক রয়েছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, কিশোরীকে চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারদের বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD