রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
পিএসজির ত্রাতা নেইমার

পিএসজির ত্রাতা নেইমার

Sharing is caring!

অনলিইন ডেক্স: এবারের মৌসুমে দারুন ছন্দে থাকা প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) রুখে দিয়েছে মোনাকো। লিগ ওয়ানের ম্যাচে পিএসজির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মোনাকো।

প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়া পিএসজির সামনে ছিলো হারের শঙ্কা। সেখান থেকে দলকে রক্ষা করেন নেইমার। পেনাল্টি থেকে গোল করে দলকে রক্ষা করেন তিনি।

প্রথম তিন ম্যাচে ১৭ গোল করা পিএসজি এই ম্যাচেও গোলের বন্যা বইয়ে দেবে এমনটাই হয়তো প্রত্যাশা ছিল। তবে উড়তে থাকা পিএসজিকে মাটিতে নামিয়েছে মোনাকো।

শুরু থেকে পিএসজিকে চেপে ধরে মোনাকো। সাফল্য মেলে ১৯তম মিনিটে। মাঝমাঠ থেকে সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে পড়েন কেভিন ভলান্ড। সঙ্গে লেগে থাকা ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বের বাধা এড়িয়ে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন ৩০ বছর বয়সী জার্মান ফরোয়ার্ড।

প্রথমার্ধে পিএসজি উল্লেখযোগ্য সুযোগই তৈরি করতে পারছিল না। যোগ করা সময়ে সমতায় ফিরতে পারত তারা। বক্সের বাইরে থেকে লিওনেল মেসির শট পোস্টে লাগে। ফিরতি বলে কিলিয়ান এমবাপ্পের শট বাধা পায় অপর পোস্টে।

৭১তম মিনিটে সফল স্পট কিকে সমতা টানেন নেইমার; দলের মান বাচান তিনি। ব্রাজিলিয়ান তারকা নিজেই ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আসরে চার ম্যাচে নেইমারের গোল হলো ৬টি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD