রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত
পানিসম্পদ প্রতিমন্ত্রীর এপিএস’র ওপর হামলার অভিযোগ

পানিসম্পদ প্রতিমন্ত্রীর এপিএস’র ওপর হামলার অভিযোগ

Sharing is caring!

অনলাইন ডেক্স: ব‌রিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের ‘সাবেক’ এপিএসের ওপর হামলার অভিযোগ ওঠেছে।

শুক্রবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে হামলা হয় বলে জানিয়েছেন নিজেকে সাবেক এপিএস দাবি করা শফিকুল ইসলাম পিন্টু।

নিজেকে  মূলত শিক্ষকতা পেশায় যুক্ত ব্যক্তি উল্লেখ করে শফিকুল ইসলাম পিন্টু জানান, পদোন্নতিজনিত কারণে সম্প্রতি তি‌নি এপিএস পদ থেকে শিক্ষকতা পেশায় ফেরত যাওয়ার কার্যক্রম চলমান রেখেছেন। তিনি এপিএস পদ থেকে রিলিজ নেওয়ার জন‌্য কর্তৃপক্ষকে অব‌হিতও করেছেন এবং সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষা ভবনে যোগদান করার কার্যক্রম চালা‌চ্ছেন।

তাই তি‌নি নিজেকে সাবেক এপিএস দা‌বি করে বলেন, শ‌নিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বরিশাল নগ‌রের নবগ্রাম রোড সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের বিপরীতে মুসলিম পাড়ার বাসার সামনে ছিলেন তিনি। এ সময় মাসুদ, নাসির, সোহাগ, ইমরান, শুভ, সোহান, জুয়েল ও রেজবিসহ অজ্ঞাত কয়েকজন হামলা চালায়।

কি কারণে হামলা করেছে বলতে পারেন না জানিয়ে শফিকুল ইসলাম পিন্টু বলেন, এদের সঙ্গে আমার কখনো কিছু হয়নি। অনেককে আমি ঠিকমতো চিনিও না।

এ ঘটনায় কোতোয়া‌লি মডেল থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

কোতয়ালি মডেল থানায় জমা দেওয়া লিখিত অভিযোগে শ‌ফিকুল উল্লেখ করেন, তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসাবে কর্মরত। সন্ধ্যা ৭টার দিকে বাসা থেকে বের হয়ে নগরীর বটতলা ক্যাফে ষ্টার রেস্টেুরেন্টে যান। রাত সাড়ে ৯টার দিকে মুসলিম পাড়ার বাসার সামনে দাঁড়িয়ে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন তিনি। এ সময় মাসুদ, নাসির, সোহাগ, ইমরান, শুভ, সোহান, জুয়েল ও রেজবিসহ অজ্ঞাত ১৫/২০ জন বেআইনি জনতা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে। হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথার ওপর লাঠি দিয়ে আঘাত করাসহ এলোপাতারিভাবে মারধর করেছে। তার ডাক-চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

হামলার অভিযোগে অভিযুক্ত নাসির পাল্টা অভিযোগ করে বলেছেন, মন্ত্রীর এপিএস শফিকুল ইসলাম পিন্টু সরকারি চাকুরি দেওয়ার প্রলোভনে তার কাছ থেকে দুই বছর আগে তিন লাখ টাকা নিয়েছেন। কিন্তু করোনাসহ নানা অজুহাতে চাকরি দেওয়া হয়নি। এমনকি টাকাও ফেরত দেয়নি। সম্প্রতি জানতে পারি তিনি স্যারের (প্রতিমন্ত্রী) এপিএস  নেই। বাসায় গেলেও পাইনি। দুইদিন আগে বাসায় এসেছেন জানতে পেরে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাসার সামনে যাই। তখন দেখতে পাই কয়েকজনের সঙ্গে এপিএস শফিক কথা বলছেন।

টাকা ফেরত চাইলে সঙ্গে থাকা লোকজন নিয়ে সাবেক এপিএস শফিক তাকে মারধর করেছেন বলে অভিযোগ করেন নাসির। তবে এসব অভিযোগ অস্বীকার ক‌রে‌ছেন শফিকুল ইসলাম।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিমুল করিম জানান, এপিএসের ওপর হামলার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করা হচ্ছে। সত্যতা থাকলে অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।

পানিসম্পদ প্রতিমন্ত্রী দেশের বাইরে থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD