রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত
ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যাচেষ্টা

ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যাচেষ্টা

Sharing is caring!

অনলাইন ডেক্স: নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্ষণের শিকার এক কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যাচেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে অভিযুক্তকে কোতালের বাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত রিপন কোতালেরবাগ মহিউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া ইউনুসের ছেলে।

এর আগে, কিশোরীর খালা বাদী হয়ে আজ ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের দায়ের করেন।

মামলার বাদী জানান, মা-বাবা হারানো কিশোরী তার বড় খালার সঙ্গে থাকতো। গত এক মাস আগে কিশোরী ফতুল্লায় ভাড়ায় বসবাস করা ছোট খালার (বাদীর) বাড়িতে আসে সে। বাদী ও তার স্বামী পোশাক কারখানায় চাকরি করেন। অভিযুক্ত সপরিবারে ভাড়ায় বসবাস করে আসছিল। চলতি মাসের ২২ তারিখ সকাল ৮টার দিকে কিশোরীকে বাসায় রেখে বাদী তার স্বামী নিজ নিজ কর্মস্থলে চলে যায়। দুপুর তিনটার দিকে অভিযুক্ত রিপন ঘরের দরজা খোলা পেয়ে ঘরের ভেতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়ে কিশোরীকে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করেন। এ সময় কিশোরী চিৎকারে  আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত রিপন দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়। এ সময় তাকে আটক করতে তার পিছু নেয় আশপাশের লোকজন।

পরে কিশোরী লোক লজ্জার ভয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যাচেষ্টা করে। কিশোরীর গোঙানির শব্দ পেয়ে পাশের ভাড়াটিয়া সাজু তা দেখতে পেয়ে কিশোরীকে নিচে নামিয়ে এনে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে রাতে বাসায় নিয়ে এলে বাড়িওয়ালা মহিউদ্দিন ও ভাড়াটিয়া দুলাল কন্ট্রাকটার বিষয়টি কাউকে না বলার জন্য বলেন এবং তারাই তা মীমাংসা করার জন্য তাদেরকে নানা রকম ভয়ভীতি দেখিয়ে আসছিলেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন গিয়াস জানান, মামলার প্রধান আসামি রিপনকে গ্রেফতার করা হয়েছে কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD