বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

Sharing is caring!

অনলাইন ডেক্স: ফরিদপুরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন সদ্য যোগদানকৃত পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে জেলা পুলিশের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণসহ তিনি এ ঘোষণা দেন।

এসপি মো. শাহজাহান বলেন, অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিক একত্রে কাজ করতে চাই। আমরা অপরাধীদের কোনোভাবেই ছাড় দেব না। অপরাধ যেই করুক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজনীতি ও সন্ত্রাসী কার্যক্রম একসঙ্গে চলতে পারে না। কেউ যদি রাজনীতিকে কেন্দ্র করে সন্ত্রাসী কার্যক্রম চালায় তাকে ছাড় দেওয়া হবে না।

সম্মেলনে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা (সদ্য পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হেলালউদ্দিন ভূঁইয়া, ট্রাফিক পরিদর্শক তুহিন লস্করসহ ফরিদপুর কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় সাংবাদিকরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD