শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১২

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১২

Sharing is caring!

অনলাইন  ডেক্স: বরগুনার আমতলী উপজেলায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে বাসের ১২ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২৪ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

আহত ১২ জনের মধ্যে গুরুতর নয়জনকে আমতলী উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে। এরা হলেন- গৌরাঙ্গ (৪৯), সুখী রানী (৩৫), ইউসুফ আলী (৮৭), আবুল বারি (৫২), জহিরুল ইসলাম (৩১), আম্বিয়া (৬০), আছিয়া (৬০), রাসেল (৩২) ও জালাল (৫৫)। বাকি তিনজন গুরুতর না হওয়ায় তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এদের নাম জানা যায়নি।

জানা গেছে, কুয়াকাটা থেকে ছেড়ে আসা বাসটি যাত্রী নিয়ে বরিশালে যাচ্ছিল। পথে বুধবার সকালে সাড়ে ৮টার দিকে আমতলীর চুনাখালী কালভার্ট সংলগ্ন বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে যায় এবং বাসের ১২ যাত্রী আহত হন।

আমতলী উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার জান্নাতুল ফেরদৌস বলেন, আহত যাত্রীদের যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে গুরুতর দু’জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD