শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পানি ছিটানো কার্যক্রমের উদ্বোধন করলেন সাঈদ খোকন

পানি ছিটানো কার্যক্রমের উদ্বোধন করলেন সাঈদ খোকন

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ধূলাবালিতে সৃষ্ট বায়ুদূষণ প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় পানি ছিটানো কার্যক্রম উদ্বোধন করেছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

আজ বুধবার বাংলা একাডেমির বইমেলা প্রাঙ্গণ ধূলাবালি মুক্ত রাখতে পানি ছিটানোর মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এ সময় সাঈদ খোকন বলেন, আমাদের শহর পরিচ্ছন্ন ও ধূলাবালিমুক্ত রাখতে আগে থেকেই পানি ছিটানো কার্যক্রম অব্যাহত আছে। এরপরও আদলাতের নির্দেশনা মেনে আমরা বিশেষ কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের ৫১ কিলোমিটার প্রাইমারি সড়কে প্রতিদিন সকাল-বিকেল পানি ছিটানো হবে।

নগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, শুষ্ক মৌসুমে বাসা-বাড়ি নিমার্ণসহ রাস্তা ঘাটে উন্নয়নমূলক কাজ হয়, সে কারণেও আরো বেশি ধূলাবালি সৃষ্টি হয়। তাই যারা যেখানে কাজ করছেন নিজ উদ্যোগে সেসব স্থানে সকাল-বিকেল পানি ছিটিয়ে ধূলাবালি মুক্ত রাখবেন।

তিনি বলেন, নগরবাসী একটু সচেতন হলে আমরা একটি পরিচ্ছন্ন ধূলোবালি মুক্ত শহর আপনাদের উপহার দিতে পারি।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর জাহিদ হোসেন, অতিরিক্ত বর্জ্য ব্যবস্থাপক খন্দকার মিল্লাতুল ইসলাম, সচিব শাহাবুদ্দিন খান উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD