শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
গলায় ওড়না পেঁচানো নারীর অর্ধগলিত মরদেহ

গলায় ওড়না পেঁচানো নারীর অর্ধগলিত মরদেহ

Sharing is caring!

অনলাইন ডেক্স: লক্ষ্মীপুরের রায়পুর থেকে গলায় ওড়না পেঁচানো এক নারীর (৩০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর পলোয়ান (দেবীপুর) গ্রামের খালপাড়ের একটি সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তবে ওই নারীর পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়রা বলছেন, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, দুপুরে বাগানের পাশের জমিতে কাজ করতে গিয়ে জনৈক জিয়া নামের এক ব্যক্তি পঁচা গন্ধ পেয়ে খুঁজতে গেলে মরদেহটি দেখতে পান। বিষয়টি তিনি স্থানীয় ইউপি সদস্য ও চৌকিদারকে জানালে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, মরদেহের পাশে একটি ব্লেড পাওয়া গেছে। নিহত ওই নারী বোরকা পরা থাকলেও নিচের দিকে অংশ কিছুটা নগ্ন ছিল। আর তার গলায় ওড়না পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে তিন থেকে চার দিন আগে দুর্বৃত্তরা তাকে বাগানে এনে হত্যা করে ফেলে রাখে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, গলায় ওড়না পেঁচিয়েই ওই নারীকে হত্যা করা হতে পারে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD