মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক

মা ও শিশু হাসপাতাল উদ্বোধন

Sharing is caring!

অনলাইন ডেক্স: বাউফলের কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলকার শেষ বিকালে উপজেলা মা- শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক চীফ হুইপ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, এপিএস আনিচুর রহমান, ডাক্তার আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. মফিজুর রহমান প্রমুখ।

এসময় প্রধান অতিথি আ.স.ম ফিরোজ বলেন, শেখ হাসিনার সরকার মানুষের দোড় গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিয়েছে। এখন থেকে এলাকার মা ও শিশুদের উপজেলা সদরে গিয়ে চিকিৎসাসেবা নিতে হবে না। বাড়ির কাছে বসেই চিকিৎসা নিতে পারবেন। মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অন্যান্য সরকারি হাসপাতালের ন্যায় সব সুযোগ সুবিধা পাবেন রোগীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বাংলাদেশের জনগণকে নিয়ে চিন্তা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD