বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
শাহজালাল বিমানবন্দরে এক কেজির বেশি স্বর্ণ আটক

শাহজালাল বিমানবন্দরে এক কেজির বেশি স্বর্ণ আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ২১৬ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট কাস্টমস ইউনিট।

সোমবার (১৫ আগস্ট) কাস্টমস ইউনিট সূত্রে এ তথ্য জানা গেছে।

আটক যাত্রীর নাম শাহ আলম। তিনি শারজাহ থেকে এসেছেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-কমিশনার মো. রিয়াজুল ইসলামের নেতৃত্বে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নেয় কাস্টমস কর্মকর্তারা। একপর্যায়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় যাত্রী শাহ আলমকে আটক করে স্বর্ণের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তিনি অস্বীকার করেন। পরে তার ব্যাগ স্ক্যানিং করে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। এরপর শাহ আলমকে কাউন্টারে নিয়ে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ব্যাগ তল্লাশি করে এক কেজি ২১৬ গ্রাম স্বর্ণ (সাতটি স্বর্ণবার ও অন্যান্য স্বর্ণালঙ্কার) উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণের বাজার মূল্য প্রায় ৮৯ লাখ টাকা।

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, স্বর্ণের বিষয়ে কাস্টমস আইন ও অন্যান্য আইনে আটক যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার নামে ফৌজদারী মামলা দায়ের পূর্বক বিমানবন্দর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD