বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরন

ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরন

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি:  পটুয়াখালী-৩(দশমিনা-গলাচিপা)আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

দশমিনা উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিউদ্দিন আল হেলাল’র সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলার ৫২জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ করেন এসএম শাহজাদা সাজু এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাফর আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন পালোয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ সামচুন্নাহার খান ডলি, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, ওসি তদন্ত অনুপ দাশ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাবিবুর রহমান মুন্সি, যুগ্ম সাধারন সম্পাদক গৌতম রায় প্রমূখ। এসময় ৫২ জন দুস্থ ও অসহয় মানুষের মাঝে মোট দুই লাখ পচিশ হাজার টাকার চেক বিতরন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD