বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
চায়ের দোকানের আড়ালে ফেনসিডিল ব্যবসা

চায়ের দোকানের আড়ালে ফেনসিডিল ব্যবসা

Sharing is caring!

অনলাইন ডেক্স: নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে মাদক কারবারি হাফিজুর রহমান মিল্লাতকে (৪৮) গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তার চায়ের দোকান থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

শুক্রবার (১২ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর বাজার এলাকায় মিল্লাতকে তার বাড়ি থেকে প্রথম আটক করে র‍্যাব। পরে অভিযান চালিয়ে তার চায়ের দোকান মিল্লাত স্টোর থেকে ৭০ বোতল ফেনসিডিল জব্দ করে র‍্যাব।

গ্রেফতারকৃত হাফিজুর রহমান মিল্লাত কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার আশ্রাফুল উলম মাদ্রাসা সংলগ্ন মেস্ত্ররী বাড়ির মৃত আবুল হাশেমের ছেলে। সে দীর্ঘদিন ধরে চায়ের দোকানের আড়ালে ফেনসিডিল ব্যবসা চালিয়ে আসছিল। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদেও সে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

 

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে শনিবার সকালে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD