রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত
ডাকাত চক্রের ৬ সদস্যসহ গ্রেফতার ৯

ডাকাত চক্রের ৬ সদস্যসহ গ্রেফতার ৯

Sharing is caring!

অনলাইন ডেক্স: বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে গিয়েছিলেন কারাবাসে। সেখান থেকেই পালাক্রমে তাদের পরিচয়।

কারাবাসে থাকাকালীন পরিকল্পনা অনুযায়ী গড়ে তোলেন আন্তঃজেলা ডাকাত চক্র। কারাবাস থেকে বের হয়েই চক্রটি ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় খুন, ডাকাতি, চুরিসহ বিভিন্ন অপকর্ম শুরু করে। এলাকাভিত্তিক ডাকাত সর্দারের দায়িত্ব নেন দু’জন, কেউ দায়িত্ব নেন অস্ত্র সরবরাহের।

সর্বশেষ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার এমকে ডাঙ্গী গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় মামলায় গ্রেফতার হয়েছেন এ চক্রের ছয় জনসহ নয়জন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জনের নেতৃত্বে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, একটি দা, একটি ছেনদা, দুইটি চাইনিজ কুড়াল জব্দসহ ডাকাতি হওয়া স্বর্ণালঙ্কার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে ফরিদপুর পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের জানান অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদে পদোন্নতি প্রাপ্ত) জামাল পাশা।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া, কোতোয়ালি থানার ওসি এম এ জলিল, চরভদ্রাসন থানার ওসি মিন্টু মণ্ডল উপস্থিত ছিলেন।

গ্রেফতাররা হলেন- ফরিদপুরের চরভদ্রাসন থানার বিএসডাঙ্গী গ্রামের তোতা শেখের ছেলে রুবেল শেখ (৩৪), মোতালেব পত্তনদারের ছেলে নাইম পত্তনদার (২২), পরেশ সরকারের মেয়ে প্রার্থনা সরকার (২৭), চরবান্দিয়া মুন্সিডাঙ্গী গ্রামের গোলাম মাওলা মুন্সির ছেলে ইমন মুন্সি (২৬), সালথা উপজেলার জয়কাইল ছোট বাবুইখোলা গ্রামের শুক্কুর মাহমুদ মোল্লার ছেলে জিহাদ মোল্লা (২৪), মধুখালী থানার দাশপাড়া গ্রামের হোসেন গাজীর ছেলে মামুন শেখ (২৭), কোতোয়ালি থানার ভাটি কানাইপুর গ্রামের অসীম কর্মকারের ছেলে অন্তর কর্মকার (২২), বোয়ালমারী থানার দেউলি গ্রামের ইউসুফ মোল্লার ছেলে বিল্লাল মোল্লা (২৪) ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার শালমারা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রিয়াজুল শেখ (৩৫)।

পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে ফরিদপুর কারাগারে রিয়াজুল দুই বছর ও রুবেল এক বছর ছিলেন এবং মামুন ও বিল্লাল বিভিন্ন সময় কারাগারে গিয়েছে। সেখান থেকে পরিচয় এবং আন্তঃজেলা ডাকাত চক্র গড়ে তোলেন। প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় নাঈম নামের উঠতি বয়সের ছেলেটি তাদের অস্ত্র সরবরাহ করে।

ডাকাতির পরে প্রার্থনা সরকার তার স্বামীকে নিয়ে স্বর্ণালঙ্কার বিক্রি করে অন্তর কর্মকারসহ কয়েকটি জুয়েলারি দোকানদারের কাছে। এর মধ্যে অন্তর কর্মকার তাদের পরিচয় না লিখেই স্বর্ণ ক্রয় করে। এছাড়া মামুন আন্তঃজেলা বিদ্যুতের ট্রান্সমিটার চুরির মূলহোতা এবং তার নামে খুন, ডাকাতি, চুরিসহ তিনটি মামলা রয়েছে। রিয়াজুলের নেতৃত্বে বোয়ালমারী, সালথা, নগরকান্দাসহ কয়েকটি এলাকায় অপকর্ম চালায় চক্রটি। তার নামে অস্ত্র, খুন, ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে। রুবেলের নেতৃত্বে চরভদ্রাসন, সদরপুরে বিভিন্ন অপকর্ম করে চক্রটি। তার নামেও খুন, ডাকাতি, চুরিসহ পাঁচটি মামলা রয়েছে। ডাকাত ইমনের নামেও খুন, ডাকাতি, ধর্ষণ ও চুরিসহ পাঁচটি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, গত ০২ আগস্ট চরভদ্রাসন উপজেলার এমকে ডাঙ্গী গ্রামের সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়। এ সময় গ্রিল ভেঙে প্রবাসীর স্ত্রীর শয়ন কক্ষে মুখোশধারী চারজন ডাকাত প্রবেশ করে। এ সময় ওই প্রবাসীর স্ত্রীর হাত মুখ বেঁধে ফেলে এবং ছোট ছোট দুই ছেলে মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা-পয়সা নিয়ে যায়। ডাকাতির ঘটনায় চক্রটির ছয়জন অংশ নেয়। এ ঘটনায় চরভদ্রাসন থানায় মামলা হলে পুলিশ অভিযানে নেমে তাদের গ্রেফতার করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD